
Brief introduction of the Chairman of Disari Youth Foundation Bangladesh
Advocate Md. Sarowar Hossain ( Lovelo) (born 01 January 1985) is a Bangladeshi Advocate of the High Court Division of the Supreme Court of Bangladesh, Additional Public Prosecutor, Court of District and Sessions, Chittagonng.
Career:
Mr. Lion Advocate Md. Sarowar Hossain Lovelo was born on 1 January 1985 in Amirabad village, Ward 7, Sitakunda Municipality, Sitakunda Upazila, the gateway to Chittagong, the commercial capital of Bangladesh. His father was Mr. Alhaj Md. Abul Hashem (Abdul Hakim) and his mother was Mrs. Alhaj Moshammat Hasina Bano. He is the 4th among 6 siblings.
He holds a Bachelor of Laws (Hons) from International Islamic University Chittagong (LL.B (HON’S)) and Post Graduate Diploma in Human Resource Management from Bangladesh Institute of Management (PGDHRM) & Post Graduate Diploma in Journalism ( PGDJ) from Press Institute Bangladesh.
Sarowar Lovelo grew up through various social activities from his student life. He has also studied the vow of social responsibility and establishment of justice in the legal profession. He has gone far to achieve the goal.
In his professional life he got a certificate as a lawyer under Bangladesh Bar Council and started his legal career in Chittagong District Bar Association on 06 April 2013 and Bangladesh Supreme Court Bar Association on 01 January 2017. In the meantime, he became a life member of the Chittagong Tax Bar Association, a member of the Dhaka Tax Bar Association and a member of the Lincoln’s Inn bar in London. He is a member of the American Bar Association and the International Bar Association.
He has fought for the poor, the helpless and the oppressed many times without pay.
Especially for the soil and people of Sitakunda, its continuous path does not stop.
Since 2013, he has been the Chairman of Disari Foundation Bangladesh and Disari Sahitya Sanskritik Sangsad (Disari Literature and Cultural Society)
He is currently the founder and Chairman of Disari Youth Foundation Bangladesh.
He is also currently working as a panel lawyer for Sonali Bank Limited, Bangladesh.
He is also currently working as a panel lawyer for National Legal Aid Committee, Chittagonng.
He has also been the Zonal Coordinator of the International Commission on Human Rights.
He has been serving for three consecutive terms as the Law and Human Rights Secretary of Sitakunda Samiti Chittagong, a popular organization of the people of Sitakunda. He has been the Chartered President of the Lions Club of Chittagong Angel, is currently the Zone Chairperson of Lions Clubs International, District 315 B+4, Bangladesh, the world’s largest International Service Organization, and is also the Joint General Secretary of the Board of Trustees Amra Chatgabashi
In order to spread the light of truth and beauty in the establishment of justice along with social activities, he has published the only legal online news portal Ain Adalat Pratidin in Chittagong, Special Crosspondent The Daily Baiynno and Editor in Law The Daily Shangu. He is also the Court Representative of National Daily Bangladesh Bulletin, Director (Law and Human Welfare) of Zibangla IP TV, Weekly Sitakunda, Nab Alo 24, JASTV, Daily Our New Time.
References

দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ-এর চেয়ারম্যান লায়ন এডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু – সংক্ষিপ্ত পরিচিতি
দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন এডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু বাংলাদেশের একজন বিশিষ্ট আইনজীবী, সমাজসংগঠক, মানবাধিকার কর্মী ও গণমাধ্যম ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী বন্দরনগরী চট্টগ্রামের প্রবেশদ্বার সীতাকুণ্ড উপজেলার সীতাকুণ্ড পৌরসভার ৭ নং ওয়ার্ড আমিরাবাদ গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আলহাজ্ব মোঃ আবুল হাসেম (আব্দুল হাকিম) এবং মাতা আলহাজ্ব মোছাম্মৎ হাছিনা বানু। ছয় ভাই-বোনের মধ্যে তিনি চতুর্থ।
ছাত্রজীবন থেকেই তিনি সামাজিক কর্মকাণ্ড, নেতৃত্ব এবং মানবকল্যাণমূলক কার্যক্রমের সাথে যুক্ত ছিলেন। মানুষের কল্যাণে কাজ করা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্য থেকেই তিনি আইনশাস্ত্রে উচ্চশিক্ষা গ্রহণ করেন এবং আইন পেশাকে জীবনের ব্রত হিসেবে বেছে নেন।
শিক্ষা জীবন
লায়ন এডভোকেট সরোয়ার হোসাইন লাভলু শিক্ষা জীবনে কৃতিত্বের সাথে বিভিন্ন ডিগ্রি অর্জন করেন। তিনি সীতাকুণ্ডের হামিদ উল্লাহ হাট উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন এবং সীতাকুণ্ড ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা লাভ করেন।
পরবর্তীতে তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম থেকে আইন বিষয়ে স্নাতক (সম্মান) LL.B (Hon’s) এবং স্নাতকোত্তর LL.M ডিগ্রি অর্জন করেন।
আইনের পাশাপাশি তিনি বহুমাত্রিক জ্ঞান অর্জনের লক্ষ্যে—
বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (BIM) থেকে মানব সম্পদ ব্যবস্থাপনায় পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা (PGDHRM)
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (PIB) থেকে সাংবাদিকতায় পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা (PGDJ) অর্জন করেন।
এছাড়াও আন্তর্জাতিক আইন শিক্ষার অংশ হিসেবে তিনি যুক্তরাজ্যের University of London-এর Graduate Entry Route A প্রোগ্রামে আইন বিষয়ে অধ্যয়ন করেন।
পেশাগত জীবন
পেশাগত জীবনে তিনি বাংলাদেশ বার কাউন্সিলের অধীনে আইনজীবী হিসেবে সনদ লাভ করেন এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে আইন পেশা শুরু করেন। তিনি বর্তমানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসেবে কর্মরত আছেন।
তিনি আন্তর্জাতিক আইন অঙ্গনের সাথেও যুক্ত। তিনি—
The Honourable Society of Lincoln’s Inn, London-এর সদস্য
International Bar Association (IBA)-এর সদস্য
American Bar Association (ABA)-এর সদস্য
এছাড়াও তিনি—
বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি
চট্টগ্রাম কর আইনজীবী সমিতি (আজীবন সদস্য)
ঢাকা কর আইনজীবী সমিতি এর সদস্য।
২০২৪ সালের ১৬ অক্টোবর থেকে তিনি চট্টগ্রামের অতিরিক্ত জেলা পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বর্তমানে অতিরিক্ত জেলা জজ ও দেউলিয়া বিষয়ক আদালত, চট্টগ্রাম-এ রাষ্ট্রের পক্ষে সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছেন।
তিনি সোনালী ব্যাংক লিমিটেডের প্যানেল আইনজীবী এবং জাতীয় আইনগত সহায়তা কমিটি, চট্টগ্রাম-এর প্যানেল আইনজীবী হিসেবেও দায়িত্ব পালন করছেন।
সামাজিক ও মানবিক কর্মকাণ্ড
লায়ন এডভোকেট সরোয়ার হোসাইন লাভলু সামাজিক কর্মকাণ্ডে অত্যন্ত সক্রিয় একজন ব্যক্তিত্ব। তিনি দীর্ঘদিন ধরে সমাজের গরীব, অসহায় ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়ে আইনি সহায়তা প্রদান করে আসছেন এবং অনেক ক্ষেত্রে বিনা পারিশ্রমিকে মামলা পরিচালনা করেছেন।
বিশেষ করে সীতাকুণ্ডের মাটি ও মানুষের কল্যাণে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
২০১৩ সাল থেকে তিনি—
দিশারী ফাউন্ডেশন বাংলাদেশ
দিশারী সাহিত্য সাংস্কৃতিক সংসদ এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান হিসেবে সংগঠনটির কার্যক্রম পরিচালনা করে আসছেন।
সাহিত্যকর্ম
উপন্যাস: ভালোবাসার মিসকল (২০২৬)
এডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলুর সাহিত্য জীবনের সূচনা ঘটে তার প্রথম প্রেমের উপন্যাস “ভালোবাসার মিসকল” প্রকাশের মাধ্যমে। বইটি ২০২৬ সালের অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হয় এবং এর প্রকাশক তৃতীয় চোখ প্রকাশনা।
এই উপন্যাসে লেখক সমকালীন সমাজের প্রেম, সম্পর্কের টানাপোড়েন, আবেগ, ভুল বোঝাবুঝি এবং মানুষের অন্তর্গত অনুভূতির সূক্ষ্ম দিকগুলো তুলে ধরেছেন। বাস্তব জীবনঘনিষ্ঠ ঘটনাপ্রবাহ, মানবিক সম্পর্কের জটিলতা এবং তরুণ প্রজন্মের আবেগঘন অভিজ্ঞতাকে কেন্দ্র করে উপন্যাসটির কাহিনি গড়ে উঠেছে।
“ভালোবাসার মিসকল” মূলত ভালোবাসা, বিশ্বাস, বিচ্ছেদ এবং পুনর্মিলনের এক মানবিক গল্প, যেখানে সমাজের নানা বাস্তবতা ও মানুষের অন্তর্লৌকিক অনুভূতি প্রতিফলিত হয়েছে। লেখক গল্পের মাধ্যমে প্রেমের বিভিন্ন রূপ এবং মানবিক সম্পর্কের গভীরতা তুলে ধরার চেষ্টা করেছেন।
বইটি প্রকাশের পর পাঠকমহলে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে এবং বর্তমানে রকমারি ডটকমসহ বিভিন্ন অনলাইন বুকস্টোর ও গুরুত্বপূর্ণ লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে। এই উপন্যাসের মাধ্যমে এডভোকেট সরোয়ার হোসাইন লাভলু সাহিত্য অঙ্গনে একজন সম্ভাবনাময় লেখক হিসেবে আত্মপ্রকাশ করেন।
সাংগঠনিক ও সামাজিক পদ
তিনি বিভিন্ন সামাজিক, আন্তর্জাতিক ও পেশাগত সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। এর মধ্যে উল্লেখযোগ্য—
চেয়ারম্যান, দিশারী ফাউন্ডেশন বাংলাদেশ
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ
প্রতিষ্ঠাতা সভাপতি, লায়ন্স ক্লাব অব চিটাগং এ্যাঞ্জেল
রিজিয়ন চেয়ারপার্সন, Lions Clubs International, District 315-B4
যুগ্ম সাধারণ সম্পাদক, সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম
বোর্ড অব ট্রাস্টি ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক, আমরা চাটগাঁবাসী
আইন বিষয়ক সম্পাদক, বাংলাদেশ লেবার ফেডারেশন (দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কমিটি)
আইন বিষয়ক সম্পাদক, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ
জোনাল কো-অর্ডিনেটর, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন
চেয়ারম্যান, দুরন্ত-পথিক আদর্শ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড
আহ্বায়ক, সীতাকুণ্ড যুব সংগঠন ঐক্য পরিষদ
গণমাধ্যম ও সাংবাদিকতা
আইন পেশা ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি গণমাধ্যমের সাথেও যুক্ত। তিনি চট্টগ্রামের আদালত পাড়ার একমাত্র আইনভিত্তিক অনলাইন সংবাদপোর্টাল “আইন আদালত প্রতিদিন”-এর প্রতিষ্ঠাতা।
এছাড়াও তিনি—
পরিচালক (আইন ও মানব কল্যাণ), জি বাংলা আইপি টিভি
আইন উপদেষ্টা, সাপ্তাহিক সীতাকুণ্ড
আইন উপদেষ্টা, নব আলো ২৪
আইন উপদেষ্টা, JAS TV
আইন উপদেষ্টা, দৈনিক আমাদের নতুন সময়
হিসেবে দায়িত্ব পালন করছেন।
ব্যক্তিগত তথ্য
নাম: লায়ন এডভোকেট মোঃ সরোয়ার হোসাইন (লাভলু)
জন্ম তারিখ: ১২ ডিসেম্বর ১৯৮৫
জন্মস্থান: সীতাকুণ্ড, চট্টগ্রাম
বর্তমান নিবাস: ভাটিয়ারী, সীতাকুণ্ড, চট্টগ্রাম
পেশা: আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট
রক্তের গ্রুপ: O Positive
শখ
সামাজিক কাজ
লেখালেখি করা
বই পড়া
শিকার করা
অনলাইন ভিত্তিক জ্ঞান অর্জন

